ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ লংগদু, রাঙামাটি, ৩০ অক্টোবর ২০২৬: পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান উপলক্ষে লংগদু উপজেলার ইয়ারংছড়িতে অবস্থিত শিমুলতুলী কিয়াংঘর এ আর্থিক সাহায্য সহায়তা প্রদান করেন লংগদু জোনের জেডএসও।
তিনি ধর্মীয় সভার সার্বিক প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অনুষ্ঠানের সুষ্ঠু ও সুন্দর আয়োজনের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
লংগদু জোনের জেডএসও বলেন, সকল সম্প্রদায়ের ধর্মীয় আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপন এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply