সাত ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে শালিখায় বিএনপির বিশাল র্যালি
মুন্সী হাবিবুল্লাহঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে মাগুরার শালিখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজনে বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে শালিখা উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র্যালিতে ঐক্য, সংহতি ও ঐতিহাসিক চেতনার স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, উপজেলা বিএনপির সদস্যসচিব মুন্সী মনিরুজ্জামান চকলেট, মোতালেব সিকদার, হোসাইন সিকদার, আল মামুন, ইঞ্জিল লস্করসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া যুবদলের সাবেক সদস্যসচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন, স্বেচ্ছাসেবক দলের জাহিদুর রহমান ও কিবরিয়া, কৃষক দলের ইলিয়াস হোসাইন, শ্রমিক দলের জামাল হোসেন, ছাত্রদলের ফিরোজ মৃধা, মহিলা দলের রুনা ইসলাম, সাংবাদিকবৃন্দসহ শালিখা উপজেলার সাতটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
এ সময় যুবদলের সাবেক সদস্যসচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম, জাতীয় ঐক্য ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন নতুন প্রজন্মকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা জাতীয় ঐক্য ও সংহতির বার্তা বহন করে। এ সময় তিনি ‘সিপাহী-জনতা এক হও, এক হও’ স্লোগান দেন।
বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রার মধ্য দিয়ে শালিখায় দিবসটি উদযাপিত হয়।
Leave a Reply