মুন্সী হাবিবুল্লাহ: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাগুরার শালিখায় বর্ণাঢ্য র্যালি, ফুটবল ফাইনাল ম্যাচের উদ্বোধন এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে শালিখা উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে, একই উপলক্ষে নাঘোসা হাইস্কুল মাঠে আয়োজিত ফুটবল ফাইনাল ম্যাচের উদ্বোধন করা হয়। পাশাপাশি শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে এসব আয়োজন করা হয়।
অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী, দক্ষিণবঙ্গের গণমানুষের নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এমপি।
দিবসটি উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও ক্রীড়া আয়োজনের মধ্য দিয়ে শালিখায় দিনটি উৎসবমুখর পরিবেশে পালিত হয়।
Leave a Reply