1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আম্বেদকর মুসলিম হতে প্রস্তুত ছিলেন

  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৬৩ গননা করুন

একতা ডেস্ক: ইসলামে ধর্মান্তরিত হতে প্রস্তুত ছিলেন ভারতের প্রখ্যাত চিন্তাবিদ ড. বি আর আম্বেদকর। বিখ্যাত ব্যবহারশাস্ত্রজ্ঞ (জ্যুরিস্ট), রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, সুবক্তা, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, পণ্ডিত, সম্পাদক, রাষ্ট্রবিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাপ্রণবাদী নেতা ভীমরাও রামজি আম্বেদকরকে নিয়ে কংগ্রেস নেতা সাইদ আজিমপির খাদরির এমনই মন্তব্য ঘিরে দেশটিতে বিতর্কে এখন তুঙ্গে। কর্নাটকের শিগগাঁওয়ের এক রাজনৈতিক সভায় তিনি এমন দাবি করেন। সেই সাথে তার আরো দাবি, এমনটা ঘটলে বহু দলিতই ইসলামে ধর্মান্তরিত হতেন।

তাকে বলতে শোনা গিয়েছে, ‘বাবাসাহেব আম্বেদকর সে সময় ইসলাম ধর্ম গ্রহণের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু শেষপর্যন্ত তিনি বৌদ্ধ হন।’ তার এহেন মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। ওই মঞ্চে উপস্থিত থাকা আর এক হাত শিবিরের নেতা নাগরাজ যাদবই এমন কথার বিরোধিতা করেছেন। তিনি বলছেন, ‘আম্বেদকর সব ধর্মের সেরাটুকু গ্রহণ করতে চেয়েছিলেন কেবল। বিজেপি যেন এই বিষয়টির রাজনীতিকরণ না করে। তার দাবি, খাদরির উচিত নয় এমন মন্তব্য করা। এদিকে এই মন্তব্য ঘিরে আসরে নেমেছে বিজেপিও। পদ্ম শিবিরের তরফে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু খাদরিকে আক্রমণ করেছেন। তার হুঁশিয়ারি এমন বিভ্রান্তিকর মন্তব্য করে তিনি যেন বাবা সাহেবের আদর্শকে ধ্বংস করার চেষ্টা না করেন। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, কংগ্রেস নেতা সাইদ আজিমপির খাদরির মন্তব্য, ‘আম্বেদকর প্রায় মুসলিম হয়েই গিয়েছিলেন, কিন্তু ভুল করে বৌদ্ধ হয়ে গিয়েছিলেন’ সম্পূর্ণ ভুল। বাবাসাহেব আম্বেদকরের দৃষ্টিভঙ্গি সমস্তটাই তার নিজের বইয়ে ধরা আছে। দয়া করে বিভ্রান্তি ছড়িয়ে বাবাসাহেবের মহৎ আদর্শকে ধ্বংস করবেন না।’ এই মন্তব্যের বিরোধিতা করেছেন অমিত মালব্য। তার দাবি, খাদরির এমন দাবি, ‘ভুয়া ও বিভ্রান্তিকর। তার মতে, বিরোধীদের চেষ্টা দলিত ও মুসলিমদের মধ্যে গোলমাল বাঁধানো।

তথ্যসূত্রঃ খবরপত্র

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews