একতা ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। ১৪ নভেম্বর, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলন কপ-২৯ সাইডলাইনে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, এসময় উভয় নেতা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশ নিতে বর্তমানে আজারবাইজানে অবস্থান করছেন ড. ইউনুস।
তথ্যসূত্রঃ কালের কণ্ঠ

Leave a Reply