1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত মহালছড়িতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের আহবান

  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৬৭ গননা করুন

একতা ডেস্কঃ ফ্লোরিডায় মার-এ-লাগো ক্লাবে আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউটে ট্রাম্প বলেছেন, আমরা মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করতে যাচ্ছি এবং রাশিয়া ও ইউক্রেন নিয়ে অত্যন্ত কঠিনভাবে কাজ করতে যাচ্ছি। এটা থামাতে হবে, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে হবে। নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, আজ আমি একটা রিপোর্ট দেখলাম। গত তিন দিনে হাজারো লোক নিহত হয়েছে, হাজার হাজার নিহত হয়েছে। তারা সেনা হতে পারেন কিন্তু তারা সেনা হোক বা শহরে বসে থাকা মানুষ হোক- এটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি।

এ ছাড়া মার্কিন নির্বাচনে ভূমিধস জয় পাওয়া নিয়ে ট্রাম্প বলেছেন, আমেরিকান জনগণ খুব আশ্চর্যজনক কিছু প্রদান করেছে। ১২৯ বছরে এটি সবচেয়ে বড় রাজনৈতিক জয়… আমরা সব কয়টি সুইং স্টেটে জিতেছি। আমরা পপুলার ভোটেও জিতেছি। গত ৫ নভেম্বর নির্বাচনে জয়লাভ করার পর থেকেই দেশ ভালো কিছু করছে বলে দাবি করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। এনিয়ে ট্রাম্প বলেছেন, এখন একটি বিষয় হচ্ছে স্পিকার, আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ। আপনার একটি বিল পাস করা উচিৎ- আমার মেয়াদ ৫ নভেম্বর থেকে শুরু করা উচিৎ। এবার নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান দেশটির কংগ্রেসের উভয়কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আগামী বছরের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

তথ্যসূত্রঃ ইত্তেফাক

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews