1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

উড্ডয়নরত বিমানে গুলি যুক্তরাষ্ট্রে

  • রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৬২ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস লাভ ফিল্ড বিমানবন্দর থেকে একটি বিমান আকাশে ওড়ার প্রস্তুতি শেষ করে উড়াল দেওয়ার সময় সেটিকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১৬ নভেম্বর, শনিবার দেশটির বিমান সংস্থা সাউথওয়েস্ট এয়ারলাইন্স এক বিবৃতিতে এ ভয়াবহ ঘটনার কথা জানিয়েছে। খবর: এবিবিসি নিউজের। বিবৃতিতে বলা হয়েছে, বিমানের ওই গুলি করার ঘটনায় কেউ হতাহত হননি। কে বা কারা গুলি ছুড়েছেন, তা খুঁজে দেখা হচ্ছে।

সাউথওয়েস্ট এয়ারলাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টার সময় ২৪৯৪ বোয়িং বিমানটি ডালাস থেকে ইন্ডিয়ানাপোলিসের উদ্দেশে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। সে সময় বোয়িং বিমানটির ডান দিকে ডেকের নীচে একটি বুলেট এসে লাগে। এই ঘটনায় কেউ হতাহত হননি। গুলি লাগার পরেই পুলিশকে খবর দেওয়া হয়। বিমান থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পুলিশ তদন্তে নেমেছে। রানওয়েতে বিমান লক্ষ্য করে কোথা থেকে গুলি ছুটে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews