একতা ডেস্ক: গতকাল ১৯ নভেম্বর, মঙ্গলবার ভোরে ইউক্রেন হামলা চালায় রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায়। এতে পাঁচটি ক্ষেপনাস্ত্র ভূপাতিত এবং একটির ধ্বংসাবশেষ পড়ে সামরিক স্থাপনায় আগুন লেগে যায়। রাশান সূত্র জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ২৫ মিনিটে এই হামলা চালানো হয়। সে আগুন দ্রুত নেভানো হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।
রাশিয়ান ব্রিয়ানস্কে কারাচেভ শহরের কাছে একটি গোলাবারুদের গুদামে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। তাদের দাবি, এই হামলার পর ১২টি বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে হামলায় আটাকমস ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেনি ইউক্রেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এ ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দেওয়ার পরপরই এ ঘটনা ঘটলো। এর আগে গত সোমবার রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ইউক্রেন এমন কোনো আক্রমণ চালালে তারা উপযুক্ত এবং কঠোর
জবাব দেবে। অপরদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন পারমাণবিক নীতিমালা অনুমোদন করেন। এতে বলা হয়েছে, কোনো অ-পরমাণবিক রাষ্ট্র যদি রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ চালায় এবং তাতে কোনো পারমাণবিক শক্তিধর দেশের সমর্থন পায়, তবে সেটি যৌথ আক্রমণ হিসেবে বিবেচিত হবে। এমন পরিস্থিতিতে ওই দেশটিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারবে রাশিয়া।

Leave a Reply