1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

এক সপ্তাহে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেফতার সৌদিতে

  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৩৭ গননা করুন

একতা ডেস্কঃ এক সপ্তাহে প্রায় ২০ হাজার প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব। বিভিন্ন আইন ভঙ্গের অভিযোগে ১৯ হাজার ৬৯৬ জন প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে সৌদির আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর গালফ নিউজ। বিভিন্ন সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনীর যৌথ নিরাপত্তা অভিযানে গত ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে এসব প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ১১ হাজার ৩৩৬ জনকে আবাসন আইন ভঙ্গের অভিযোগে, ৫ হাজার ১৭৬ জনকে অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টার অভিযোগে এবং ৩ হাজার ১৮৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১ হাজার ৫৪৭ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার করা হয়।

৩২ শতাংশ ইয়েমেন, ৬৫ শতাংশ ইথিওপিয়া এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। অপরদিকে বেআইনি ভাবে দেশত্যাগের চেষ্টার সময় আরও ৭১ জনকে গ্রেফতার করা হয়। তাছাড়া পরিবহনে সহায়তা বা আশ্রয় দেওয়া এবং অবৈধ বাসিন্দাদের নিয়োগসহ বিভিন্ন আইন লঙ্ঘনের কারণে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২২ হাজার ৬৫৮ প্রবাসী যাদের মধ্যে ১৯ হাজার ৬৫১ জন পুরুষ এবং ৩ হাজার ৭ জন নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews