1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ইরান প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলে হামলার

  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ গননা করুন

একতা ডেস্কঃ গত ২৬ অক্টোবর ইরানের সামরিক স্থাপনায় অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির একজন উপদেষ্টা ২৪ নভেম্বর, রবিবার এই তথ্য জানান। খবর ইরান ইন্টারন্যাশনালের। তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আলি লারিজানি বলেন, সামরিক কর্মকর্তাগণ ইসরায়েলে হামলা চালাতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছেন। ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে গত মাস থেকেই হুমকি দিয়ে আসছে ইরান। এরমধ্যে গতকাল রবিবার সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি নাগরিক রাব্বির মৃতদেহ পাওয়া গেছে। ইসরায়েল দাবি করেছে, রাব্বিকে হত্যার পেছনে ইরানের হাত রয়েছে। এর জেরে কড়া হুঁশিয়ার বার্তা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরেই লারিজানি ইসরায়েলে হামলার পরিকল্পনার কথা জানালেন।

গতকালের সাক্ষাৎকারে লারিজানি ইরানের বিরুদ্ধে অভিযানসহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলি কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করার সময় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থনের উপর নির্ভর করছিল। লারিজানি বলেছেন, তারা কেন এমন করছে? এর কারণ হচ্ছে তারা ছায়াযুদ্ধকে বেছে নিয়েছে। তাছাড়া লারিজানি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews