1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শালিখায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে ৩১ জন নিহত

  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৩২ গননা করুন

একতা ডেস্কঃ লাগাতার ইসরায়েলী হামলা চলছে লেবাননে। দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণে ২৫ নভেম্বর, সোমবার ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই দেশটির দক্ষিণাঞ্চলের বাসিন্দা। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা হিজবুল্লাহ সম্পর্কিত প্রায় ২৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলার এলাকাগুলোর মধ্যে নাবাতিয়া, বালবেক, বেকা উপত্যকা এবং দক্ষিণ বৈরুত ও তার আশপাশের এলাকা অন্তর্ভুক্ত ছিল।

লেবাননের রাষ্ট্র-পরিচালিত বার্তা সংস্থা (এনএনএ) জানায়, সোমবার সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে চতুর্থ দফায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে হারেত হরিক এবং শিয়াহ জেলার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। হামলার পর অঞ্চলজুড়ে ধোঁয়াশা ছড়িয়ে পড়তে দেখা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি শত্রুদের হামলায় দক্ষিণ, পূর্ব এবং বৈরুতের নিকটবর্তী বিভিন্ন শহর ও অঞ্চলে মানুষ হতাহত হয়েছেন। বর্তমান পরিস্থিতির অবনতির কারণে লেবাননের শিক্ষা মন্ত্রণালয় বৈরুত এবং তার আশপাশের এলাকার সব স্কুল, প্রযুক্তিগত প্রতিষ্ঠান এবং বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউএনআইএফআইএল) ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ যুদ্ধবিরতি চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ৭৯৯ জন নিহত হয়েছেন। অন্যদিকে, হিজবুল্লার হামলায় ইসরায়েলে অন্তত ৮২ জন সেনা ও ৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইসরায়েলি এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সন্ধ্যায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews