একতা ডেস্কঃ ভারতীয় আদানি গ্রুপের কোম্পানিগুলোতে তাদের নতুন বিনিয়োগ স্থগিত করেছে ফ্রান্স-ভিত্তিক জ্বালানিখাতের জায়ান্ট টোটাল এনার্জি। আদানির বিরুদ্ধে লাভজনক। বিদ্যুৎ চুক্তি পেতে ভারতে সরকারি কর্মকর্তাদের ঘুষ প্রদানের অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নিয়ে টোটাল বলেছে, আদানি গ্রিন এনার্জি লিমিটেডে যে মার্কিন তদন্ত চলছে, সে সম্পর্কে তারা অবগত ছিল না।
আদানি শিল্পগোষ্ঠীর জ্বালানি কোম্পানি- আদানি গ্রিন এনার্জি লিমিটেড এর সৌরবিদ্যুৎ বিক্রির জন্য এই ঘুষ প্রদানের অভিযোগ আনেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কৌঁসুলিরা। এরপরে আদানির চেয়ারম্যান গৌতম আদানিসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেন আদালত। এ মামলার কেন্দ্রবিন্দুতে থাকা আদানি গ্রিন এনার্জিতে-টোটাল এনার্জির ২০ শতাংশের মতো শেয়ার বা মালিকানা রয়েছে। অংশীদার হওয়ায় তারা বিভিন্ন ধরনের বিনিয়োগ বাবদ অর্থ প্রদান করছিল আদানিকে, যা এখন বন্ধ রাখা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। গত ২৫ নভেম্বর, সোমবার টোটাল এনার্জি এক বিবৃতিতে বলেছে, আদানি গ্রুপের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও তার পরিণাম সম্পর্কে যতক্ষণ না একটি পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত টোটালএনার্জিস আদানি গ্রুপের কোম্পানিতে কোনো আর্থিক বিনিয়োগ করবে না।

Leave a Reply