1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারত যা বলছে

  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২২২ গননা করুন

একতা ডেস্কঃ ভারত বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারির গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্বেগ প্রকাশ করে। তারা জানায়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন প্রত্যাখ্যান লক্ষ্য করেছি। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছে। গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তার গ্রেপ্তার সম্পর্কে ভারত জানিয়েছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর ওপর উগ্রপন্থীরা হামলা চালানোর পর স্ত্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনা ঘটল। এ ছাড়া সংখ্যালঘুদের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর হামলার একাধিক ঘটনা ঘটেছে। এটা দুঃখজনক যে এই ঘটনায় যারা জড়িত তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে আর যিনি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায্য দাবির আওয়াজ তুলছেন তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।

ধর্মীয় নেতার মুক্তির দাবিতে জড়ো হওয়া হিন্দুদের ওপর হামলার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তারা বলেন, ‘আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে অনুরোধ করছি তারা যেন হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে। তারা যেন শান্তিপূর্ণভাবে মত প্রকাশ ও সমাবেশ করতে পারে।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews