1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৬ জন নিহত ইসলামাবাদে

  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ গননা করুন

একতা ডেস্কঃ পাকিস্তানে সরকারের পদত্যাগ ও ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ইসলামাবাদ। গত ২৬ নভেম্বর, মঙ্গলবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। প্রথম দিকে বিক্ষোভকারীরা পিছু হটলেও পরে সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চড়াও হয়। এতে এ পর্যন্ত ছয়জন নিহতের খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আলজাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে চারজন আধা সামরিক রেঞ্জার ও দুই পুলিশ সদস্য রয়েছেন। তবে এপি নিউজ এজেন্সি আরও জানায়, নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক রয়েছে। একটি গাড়ি সড়কে বিক্ষোভকারীদের ধাক্কা দিলে তিনি নিহত হন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী ইসলামাবাদমুখী জনতার স্রোত থামাতে নামানো হয়েছে সেনাসদস্যদের। শুধু তাই নয়, ইমরান সমর্থকদের দেখামাত্র গুলির নির্দেশও দেওয়া হয়েছে।

পাকিস্তান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সংবিধানের ২৪৫ নম্বর ধারা অনুযায়ী রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিক্ষোভকারী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নিরাপত্তা বাহিনীকে কড়া নির্দেশনা দিয়েছে প্রশাসন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews