1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আমিরাতে আরও ৭৫ বাংলাদেশির মুক্তি

  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৩০৪ গননা করুন

একতা ডেস্কঃ ছাত্র-জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসী বাংলাদেশিকে যুক্তি দিয়েছে সেদেশের সরকার। আজ শুক্রবার প্রবাসী বাংলাদেশিরা মুক্তি পেয়েছেন। এ নিয়ে ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল করার অভিযোগে আটক মোট ১৮৮ প্রবাসী মুক্তি পেলেন।

আজ ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সরওয়ার আলম। এর আগে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মিছিল ও বিক্ষোভ করায় আটক ১১৩ জনকে মুক্তি দেয় আমিরাত সরকার। ফেসবুক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সরওয়ার আলম লেখেন, ‘ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আমিরাত সরকার।’

সরওয়ার আলম আরও লেখেন, ‘এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৮৮ জনকে মুক্তি দিয়েছে আমিরাত। আলহামদুলিল্লাহ্। ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews