1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার কলকাতার হোটেল থেকে

  • রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৩ গননা করুন

একতা ডেস্কঃ ভারতের কলকাতার এক হোটেল থেকে বাংলাদেশের বিএনপি সাবেক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। সেইসঙ্গে নদিয়া থেকে আরও চার বাংলাদেশিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে সেখানকার পুলিশ। ৩০ নভেম্বর, শনিবার ইন্ডিয়ান এক্সপ্রেসের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সূত্রের খবর পেয়ে পার্ক স্ট্রিট পুলিশ স্টেশনের একটি দল মারকুইসের এক হোটেলে অভিযান চালায়। সেখানে নিজেকে রবি শর্মা নামে দাবি করা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরিচয় নিশ্চিত করার জন্য শর্মা তার পাসপোর্ট এবং আধার কার্ড দেয়। কলকাতার সিনিয়র একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, এরপরেও আমাদের মনে হয় কিছু একটা ভুল আছে এবং তাকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করি। এরপর জিজ্ঞাসাবাদ করলে শর্মা তার আসল পরিচয় প্রকাশ করেন বলে জানান ওই কর্মকর্তা। পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, শর্মা জানান তার আসল নাম সেলিম মাতব্বর। বিএনপির একজন স্থানীয় নেতা ছিলেন। তবে আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুই বছর আগে পালিয়ে কলকাতায় আশ্রয় নেন তিনি।

কর্মকর্তারা জানায়, কলকাতায় আসার পর পরিচয় জালিয়াতি এবং ভুয়া নথির মাধ্যমে আসল পাসপোর্ট সংগ্রহ করেন তিনি। এরপর থেকে কলকাতায় আছেন এবং মারকুইস স্ট্রিটে এক হোটেলে কাজ করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, স্বীকারোক্তির পর পার্ক স্ট্রিট পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews