1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ফুটবল ম্যাচে সমর্থকদের সংঘর্ষে নিহত প্রায় ১০০ গিনিতে

  • সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৪২ গননা করুন

একতা ডেস্কঃ ফুটবল ম্যাচ সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে পিনিতে। প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে হওয়া এই সংঘাতে প্রায় ১০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খেলা চলাকালীন রেফারির একটি সিদ্ধান্তকে ঘিরে সমর্থকরা মাঠে ঢুকে পড়ে এবং এরপরই সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এএফপিকে হাসপাতাল সূত্র জানিয়েছে, গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরকোরে একটি ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রোববার কয়েক ডজন লোক নিহত হয়েছেন।

নামপ্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন ডাক্তার বলেছেন, “হাসপাতালে যতদূর চোখ যায় সারিবদ্ধভাবে মৃতদেহ রয়েছে। অন্যরা হলওয়েতে মেঝেতে পড়ে আছে। মর্গ পুরোপুরি পূর্ণ।” তিনি বলেন, স্থানীয় হাসপাতাল ও মর্গ মৃতদেহে ভরে গেছে। এখানে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। অন্য একজন ডাক্তার বলেছেন, “বহু সংখ্যক লোকের মৃত্যু হয়েছে।”

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ম্যাচ চলাকালীন বাইরে রাস্তায় বিশৃঙ্খলার দৃশ্য এবং মাটিতে অসংখ্য মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তবে এএফপি তাৎক্ষণিকভাবে এসব ভিডিও যাচাই করতে পারেনি। প্রত্যক্ষদর্শীদের মতে, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা এনজেরকোর থানায়ও ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews