1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মানুষের ভারতে পালানোর তথ্য ভুল খবর দ্য হিন্দু

  • সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ গননা করুন

একতা ডেস্কঃ বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর, ভারতীয় গণমাধ্যমে কিছু অসত্য তথ্য প্রকাশিত হয়। তারা দাবি করে, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হচ্ছে এবং অনেকেই দেশ ছাড়ার চিন্তা করছেন। তবে বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) জানিয়েছে, চিন্ময় ইস্যুতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। ১ ডিসেম্বর, রবিবার দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে ৫ আগস্ট, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সীমান্তে ১,৩৯৩ বাংলাদেশি আটক হয়েছে। এর আগে, জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ১.১৪৪ জন বাংলাদেশিকে আটক করা হয়। অর্থাৎ সরকারের পতনের পর হাজার হাজার মানুষ সীমান্ত পাড়ি দেওয়ার কোনো চেষ্টা হয়নি। ২০২৪ সালে বিএসএফ ৩,৯০৭ জনকে সীমান্তে অটক করেছে, যাদের মধ্যে ভারতীয় ও বাংলাদেশি উভয়েই রয়েছে। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ৫,০৯৫, যার মধ্যে ৩,১৩৭ জন বাংলাদেশি। এছাড়া, ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ৮৭৩ জন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। সরকার পতনের পর ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ৩৮৮ জন ভারতীয় কোনো কাগজপত্র ছাড়াই বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews