1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শালিখায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ইসকন কলকাতা বাংলাদেশি ভক্তদের প্রাণ বাঁচানোর পরামর্শ দিলো

  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫০ গননা করুন

একতা ডেস্কঃ বৈষম্যবিরোধী আন্দোলনের তোপের মুখে বিগত সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি অংশ টানা আন্দোলনে নেমেছে। এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়। এর পরদিন তার অনুসারীদের বিক্ষোভের মধ্যে চট্টগ্রামে এক আইনজীবী নিহত হন। এই ঘটনার পর সাম্প্রদায়িক দাঙ্গার সম্ভাবনা দেখা দিলেও বাংলাদেশের জনগণের ধৈর্যের পরিচয় দেওয়ায় তেমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে ভারতের বেশ কিছু গণমাধ্যম। এবার আগ বাড়িয়ে বাংলাদেশি ভক্তদের প্রাণ বাঁচানোর পরামর্শ দিলো ইসকন কলকাতা।

সংগঠনটি তার ভক্তদের উদ্দেশ্যে বলেছে, ‘গেরুয়া পোশাক পরবেন না। কপালে তিলক কাটবেন না। সিঁদুর পড়বেন না। মাথা ঢেকে রাখবেন।’

ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র রাধারমণ দাসের মতে, এখন বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে আগে জীবন বাঁচানোর উপরে জোর দিতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। থাকতে হবে সুরক্ষিত। আর সুরক্ষিত থাকার জন্য আপাতত হিন্দু সন্ন্যাসী এবং ভক্তরা গেরুয়া পোশাক এড়িয়ে চলুন। যাতে বোঝা না যায় যে আপনি হিন্দু বা ইসকনের ভক্ত।

এসবের কারণ হিসেবে বলা হয়, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে। ইসকনের প্রায় ৬০ জন সদস্যকে বাংলাদেশ থেকে ভারতে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র অভিযোগ করেছেন, গত কয়েকদিন ধরেই ইসকন সন্ন্যাসী এবং ভক্তদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews