1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কড়া নিরাপত্তা ভারতীয় হাই কমিশনের সামনে

  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ গননা করুন

একতা ডেস্কঃ ভারতের ত্রিপুরা রাজ্যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার প্রেক্ষাপটে ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ জানায়, ভারতীয় দূতাবাসের চারপাশে বাড়তি পুলিশ মোতায়েন করে নিরাপত্তা ব ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল, তবে এখন তা আরও বাড়ানো হয়েছে।

আগরতলার ঘটনা বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। উগ্রপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীর এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নজির হয়ে উঠায় বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনা দুই দেশের জন্য সংবেদনশীল এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন বাধার সৃষ্টি করেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি উভয় দেশই এ পরিস্থিতি সুষ্ঠুভাবে সামালানোর চেষ্টা করছে। এর আগে ২৮ নভেম্বর কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের সামনে জাতীয় পতাকা এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা পোড়ানো হয়। ওই ঘটনায়ও কড়া প্রতিবাদ জানিয়েছিল অন্তর্বর্তী সরকার।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews