1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শালিখায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

আগরতলা কাণ্ডের জন্য ভারতের দুঃখ প্রকাশ

  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ গননা করুন

একতা ডেস্কঃ ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ভারতীয়রা। এ ঘটনার নিন্দা জানিয়ে ‘গভীর দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার দুপুরে দুপুরে এ ঘটনার পর এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে আজকের অনুপ্রবেশের ঘটনা খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কুটনৈতিক ও কনস্যুলার স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের হাইকমিশন ও তাদের ডেপুটি বা সহকারী হাইকমিশনগুলোর জন্য নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে কিছু বিক্ষোভকারী নিরাপত্তা ব্যারিকেড ভেঙে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে পড়ে। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরপরই সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংখ্যালঘু অধিকারকর্মী ও ইস্কনের বিশিষ্ট পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনা দুই দেশের সম্পর্কের আগুনে ঘি ঢেলেছে। বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়। তাকে জামিনও দেওয়া হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলোকে তারা গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews