1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সৌদি আরবে এ বছরে তিন শতাধিক মৃত্যুদণ্ড

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে চলতি বছর বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে ৩ শতাধিক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত মঙ্গলবার নতুন করে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে দেশটিতে মোট মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বার্ষিক সর্বোচ্চের রেকর্ড ছাড়িয়ে গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক পরিসংখ্যানে সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের এমনই এক হিসেব তুলে ধরা হয়েছে।

সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বলেছে, ‘মঙ্গলবার মাদক চোরাচালানের দায়ে দোষী সাব্যস্ত তিনজন এবং অন্য অপরাধে অভিযুক্ত একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’ রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ওই চারজনকে নিয়ে চলতি বছরে সৌদি আরবে মোট ৩০৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা অতীতের যেকোনো বছরের তুলনায় সবচেয়ে বেশি।’

উপসাগরীয় অঞ্চলের দেশ সৌদি আরবে গত সেপ্টেম্বরের শেষ নাগাদ ২০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এ ব্যাপারে সৌদির সরকারি পরিসংখ্যান বলছে, ‘গত কয়েক সপ্তাহে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার দ্রুত বৃদ্ধি পেয়েছে।’ এদিকে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ২০২৩ সালে চীন ও ইরানের পর সৌদি আরব বিশ্বে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক কারাবন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

আগে দেশটিতে এক বছরে মৃত্যুদণ্ড কার্যকরের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল ২০২২ সালে। ওই বছর দেশটিতে বিভিন্ন ধরনের অপরাধের দায়ে মোট ১৯৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লন্ডন-ভিত্তিক এই মানবাধিকার সংস্থা ১৯৯০ সাল থেকে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের বার্ষিক পরিসংখ্যানের রেকর্ড রাখতে শুরু করে।

এদিকে জার্মানির বার্লিন-ভিত্তিক সৌদি মানবাধিকার সংস্থা ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের (ইএসওএইচআর) আইনি পরিচালক তাহা আল-হাজি সৌদি আরবের ২০২৪ সালে মৃত্যুদণ্ড কার্যকর করার রকেট গতির নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে সর্বোচ্চ সাজা কার্যকরের এই গতিকে ‘দুর্বোধ্য ও ব্যাখ্যাতীত’ বলে অভিহিত করেছেন তিনি। এর আগে মানবাধিকার কর্মীরা সতর্ক করে দিয়ে বলেছিলেন, ‘সৌদি আরবে চলতি বছর মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যেতে পারে। দেশটিতে প্রায় প্রত্যেক দিনই একজনের করে মৃত্যুদণ্ড রেকর্ড করা হচ্ছে।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews