1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি ২১ দিনের জন্য কারামুক্ত

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ গননা করুন

একতা ডেস্কঃ শাস্তিতে নোবেলজয়ী ইরানী কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে সাময়িক সময়ের জন্য মুক্তি দেওয়া হয়েছে। তার আইনজীবী মুস্তাফা নিলি এই তথ্য নিশ্চিত করেছেন। খবর ইরান ইন্টারন্যাশনালের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিলি বলেছেন, চিকিৎসার জন্য নার্গিসকে তিন সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়েছে। লিলি জানান, ২১ দিন আগে নার্গিসের টিউমার অপসারণ এবং সার্জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতেই এই মেডিকেল সেবার জন্য নার্গিসকে মুক্তি দেওয়া হয়েছে।

ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ৫২ বছর বয়সী নার্গিস গত ২০ বছরের বেশি সময় কারাগার বা বাইরে কাটিয়েছেন। বর্তমানে তেহরানের ইভিন কারাগারে ১০ বছরের সাজা ভোগ করছেন তিনি। নার্গিস মোহাম্মদির পরিবারের সদস্য ও সমর্থকেরা এক বিবৃতিতে বলেছেন, নার্গিস মোহাম্মদির ২১ দিনের কারাদণ্ড স্থগিত করাটা অপর্যাপ্ত। আমরা নার্গিস মোহাম্মদির শর্তহীন মুক্তির দাবি জানাই।

পার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের নভেম্বর থেকে কারাগারে আছেন নার্গিস মোহাম্মদি। ইরানের মৃত্যুদণ্ড ও বাধ্যতামূলক হিজাব পরিধানের বিধানের বিরুদ্ধে প্রচারণাসংক্রান্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান নার্গিস মোহাম্মদি। তার সন্তানেরা নরওয়ের অসলোয় আয়োজিত এক অনুষ্ঠান থেকে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন। ওই অনুষ্ঠানের কয়েক সপ্তাহ পর ইরানের একটি বিপ্লবী আদালত তাকে আরও ১৫ মাস অতিরিক্ত কারাদণ্ড দেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews