1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বাংলাদেশ নয় ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৫ গননা করুন

একতা ডেস্কঃ সাম্প্রতিক ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন, বাংলাদেশে নয়, বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গত ২ ডিসেম্বর ভারতের বিধানসভায় শীতকালীন অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করেছিলেন। এ প্রসঙ্গে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত।’

তাছাড়া, দেশে জাতীয় ঐক্যের যে আহ্বান জানানো হয়েছে, তা দেশের শৃঙ্খলা রক্ষায় ও ষড়যন্ত্র মোকাবিলায় ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, সীমান্তে কোনো উত্তেজনা নেই, তবে বাংলাদেশ সম্পর্কে ভারত যে অপপ্রচার চালাচ্ছে, তার জবাব দেওয়ার জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews