1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বাংলাদেশ থেকে ভারতে গেল ইস্কনের ৭৫ কৃষ্ণভক্ত

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ গননা করুন

একতা ডেস্কঃ বেনাপোলে আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ইস্কনের ৭৫ জন কৃষ্ণভক্ত গতকাল ৪ ডিসেম্বর, বুধবার ভোরে ভারতে গেছে। ইস্কন ভক্তরা ঢাকা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, খুলনা ও বাগেরহাটসহ বিভিন্ন জেলা থেকে ভারত যাওয়ার উদ্দেশ্যে তারা বেনাপোলে এসে জড়ো হন। ইসকনভক্তরা ভারতে যাবার জন্য বেনাপোলে ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে তাদের পাসেপার্ট দ্রুত এক্সিট দিয়ে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, ঢাকা সাভারের ইস্কন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাস ব্রহ্মচারীর নেতৃত্বে ৭৫ জন ইস্কন ভক্ত ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসে। তারা বলেন, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যাচ্ছে। তারা তিনটি বাস রিজার্ভ করে বেনাপোলে আসেন। পরে ইমিগ্রেশন ওসি ঢাকায় এসবি হেড কোয়ার্টারে যোগাযোগ করলে যাত্রীদের ভারতে যাওয়ার অনুমতি প্রদান করেন কর্তৃপক্ষ।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭৫ জন ইসকন ভক্তের পাসপোর্ট ও ভিসা অনলাইনে তদন্ত করে এক্সিট দেওয়া হয় এবং তাদের ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews