1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

এবার দিল্লি জামে মসজিদের ওপর হিন্দুসেনার শ্যান দৃষ্টি

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৫২ গননা করুন

একতা ডেস্কঃ সাম্প্রদায়িক জটিলতা কিছুতেই ছাড়ছে না বাংলাদেশ-ভারতের পারস্পরিক সম্পর্ককে। দিল্লি জামে মসজিদ নিয়ে সার্ভে করার জন্য আনুষ্ঠানিকভাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) প্রধানের কাছে পত্র লিখেছেন হিন্দুসেনার সভাপতি বিষ্ণু গুপ্ত। তিনি অভিযোগ করেছেন যে মোঘল সম্রাট আওরঙ্গজেব যোধপুর এবং উদয়পুরের মন্দিরের অবশিষ্টাংশের উপর এই মসজিদ নির্মাণ করেছিলেন।

অভিযোগ করা হয়েছে, জামে মসজিদ নির্মাণে হিন্দুদের দেব-দেবীর মূর্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া মসজিদের সিঁড়ির নিচে স্থাপন করা হয়েছে আরো কয়েকটি মূর্তি। এতে হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে অসম্মান করা হয়েছে।

এই হিন্দুসেনা সভাপতি এএসআইকে অনুরোধ করেছেন, তারা যেন এই বিতর্কিত ভূমিটিতে সার্ভে করেন। কারণ, তার মতে জামে মসজিদের বর্তমান কাঠামোর পেছনেই আসল রহস্য লুকায়িত রয়েছে। তিনি দাবি করেছেন, ঐতিহাসিক নথিপত্র এই কথা প্রমাণ করে যে আওরঙ্গজেব হিন্দুদেরকে অপমাণিত করার জন্য এ সকল তৎপরতা চালাতেন। তিনি আরো দীবি করেন, এই সার্ভে যদি চালানো হয়, তাহলে দেখা যাবে যে মসজিদটির বর্তমান কাঠামোই মন্দিরের কাঠামোকে লুকিয়ে রেখেছে। এতে ওই মন্দিরের কিছু অবশিষ্টাংশ পাওয়াও যেতে পারে।

বিষ্ণু গুপ্ত আহ্বান জানিয়ে বলেন, এই সার্ভে চলাকালে যদি মন্দিরের কোনো অবশিষ্টাংশ পাওয়া যায়, তাহলে যেন সেটি যেন সংরক্ষণে রাখা হয়। তিনি জোর দিয়েছেন যে এই অবশিষ্টাংশগুলো পরে যেন সবার সামনে উন্মুক্ত করে দেয়া হয়। মানুষ যেন মসজিদটি নির্মাণের আসল ইতিহাস জানতে পারে।

তবে এই চিঠির জবাবে এএসআই এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews