1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শিগগির প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ম্যাক্রোঁ

  • শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ গননা করুন

একতা ডেস্কঃ নির্বাচনে জিতে ক্ষমতায় বসার কয়েক মাসের মধ্যেই অনাস্থা প্রস্তাবনা এসে যায় ফরাসি প্রধানমন্ত্রীর। আস্থা ভোটে হেরে যাওয়ার পর গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে খুব শিগগির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন। বুধবার আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের পদত্যাগ করার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে তিনি নিজের পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন।

স্কাই নিউজ ও আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট। ভাষণে তিনি জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। কারণ, তার দেশে রাজনৈতিক অচলাবস্থা চলতে পারে না। এর আগে মাত্র তিন মাসের মাথায় প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন।

তার বিরুদ্ধে অভিযোগ ছিল দেশের সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে তিনি বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছিলেন। এনিয়ে বেশকিছু দিন ধরে ফ্রান্সে রাজনৈতিক অচলাবস্থা চলছিল। দেশের পরবর্তী বাজেট পাস করা নিয়ে আরো অচলাবস্থা দেখা দেয়। এক পর্যায়ে বিরোধী দলীয় এমপিরা বার্নিয়ে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলে তিনি হেরে যান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews