1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় অগ্রগতির অন্যতম মূল স্তম্ভ

  • শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ গননা করুন

একতা ডেস্কঃ দেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, পারস্পরিক সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে জাতীয় অগ্রগতির অন্যতম মূল স্তম্ভ।

গতকাল বিকেলে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিগত শতাব্দীর বিভিন্ন সাম্প্রদায়িক সংঘর্ষ ও সংঘাত আমাদের শিখিয়েছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান আমাদের জাতীয় অগ্রগতির অন্যতম মূল স্তম্ভ। কারণ বিভেদের দেয়ালগুলোকে সম্প্রীতির বন্ধনে রূপান্তরিত করার মাধ্যমেই মানবজাতির মুক্তির পথ নিহিত। বাংলার ইতিহাস মূলত সম্প্রীতি ও সৌহার্দের ইতিহাস। সেই আবহমানকাল হতে এ ভূখণ্ডের মানুষ ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে। বর্তমানে নৈতিক অবক্ষয়ের কারণে আমাদের সমাজে অন্যায়, দুর্নীতি, হানাহানি যেভাবে ছড়িয়ে পড়েছে সেখানে দেবী দুর্গার পৌরাণিক ঘটনাবলী অত্যন্ত প্রাসঙ্গিক কারণ তা আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা শিক্ষা দেয়।’

তিনি বলেন, সবাই মিলে যথার্থ উদযাপন পরবর্তী প্রজন্মকে মানুষের বিভেদ ও বৈষম্যকে দূর করে মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিতে শেখাবে। তাদের ধর্মের মূল মানবিক শিক্ষাগুলো গ্রহণ করে বৈষম্যহীন, মানবিক ও অসম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে শেখাবে। যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে জুলাই মাসে তরুণ-যুবারা তাদের জীবন উৎসর্গ করেছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র এডভোকেট নিতাই চন্দ্র রায় ও চাঁদপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দ মহারাজ।

শুরুতে জুলাই-আগস্ট বিপ্লবের সকল শহিদ এবং চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews