একতা ডেস্কঃ ছোট্ট দেশ হিসেব জনসংখ্যায় অনেক এগিয়ে আছে বাংলাদেশ। তারপরও দেশের রাজধানী শহর অত্যন্ত জনবহুল বলে পরিচিত। ৬ ডিসেম্বর, শুক্রবার সকাল ৯টায় একিউআই স্কোর ২৪২ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা। একিউআই সূচক অনুযায়ী, আজকের বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ভিয়েতনামের হো চি মিন সিটি, পাকিস্তানের করাচি ও লাহোর যথাক্রমে ১৯০, ১৮৬ ও ১৮৬ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের(ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

Leave a Reply