1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ইসরায়েল-হামাস শান্তি আলোচনা শুরু হচ্ছে আবারও

  • শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ গননা করুন

একতা ডেস্কঃ ফের সোরগোল শুরু হয়ে গেল মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার মতো আশার বাণীতে। ইতিপূর্বে কাতার ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে আলোচনার ফল হতাশাজনক ছিল। নতুন করে মিশরে শুরু হলো শাস্তি আলোচনার প্রক্রিয়া। মুক্তিকামী ফিলিস্তিনী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলছে আলোচনা।

যুদ্ধের নামে হামলা বন্ধ করা, পণবন্দিদের মুক্ত করা এবং ইসরায়েল থেকে ফিলিস্তিনীদের মুক্ত করে আনার প্রচেষ্টাকে আবার সক্রিয় করা হয়েছে। আবার কাতারের মধ্যস্থকারীরাও মিশরে ফিরে এসেছেন বলে একটি সূত্র মার্কিন সংবাদ সংস্থা এপিকে জানিয়েছে বলে জানান হামাসের রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাঈম।

মধ্যস্থতাকারীরা এমন ইঙ্গিত দিয়েছেন যে গাজায় অস্ত্র বিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য গুরুতর প্রচেষ্টা চলছে। প্রতিবেমনের এক পোস্টে জানানো হয়েছে যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী পিদিওন সার মাল্টায় এক বৈঠকের সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে বলেন যে ইসরায়েলের জন্য গাজায় পণবন্দিদের মুক্তি এবং এ জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতির একটা সুযোগ এসেছে বলে মনে করে।

আরো বলা হয়েছে যে অস্ত্র বিরতি চুক্তির মধ্যে থাকবে নারী, শিশু ও আহত পণবন্দিদের মানবিক মুক্তি। ইসরায়েল তাদের দেশে আটক শত শত ফিলিস্তিনিকে মুক্তি দিবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী সপ্তাহের শুরুর দিকেই নতুন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য একটি ঊর্ধ্বতন ইসরায়েলি প্রতিনিধিদল কায়রোর উদ্দেশ্যে রওয়ানা হবেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews