একতা ডেস্কঃ ভারতের টিডিআই শহরে এক মুসলিম দম্পতির নতুন কেনা বাড়িটি ছেড়ে দিতে হয়েছে তার হিন্দু প্রতিবেশির কারণে। খবর বিবিসি।
সম্প্রতি ভারতের মোরাদাবাদের ‘টিডিআই সিটি’ আবাসিক এলাকার বাড়িটি অশোক বাজাজ নামের এক চিকিৎসকের কাছ থেকে কিনেছিলেন ওই মুসলিম দম্পতি। বাড়ি বিক্রির খবর সামনে আসার পর গত বৃহস্পতিবার বিক্ষোভ শুরু করেন এলাকার হিন্দু বাসিন্দারা। বিক্ষোভের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
মেঘা আরোরা নামের এক স্থানীয় বাসিন্দাকে বলেন, তাদের সঙ্গে কোনো আলোচনা না করে বাড়ি বিক্রি করেছেন অশোক বাজাজ। বাড়িটি স্থানীয় মন্দিরের সামনে। এমন জায়গায় মুসলিম পরিবারের বসবাস মেনে নেবেন না তারা। তিনি বলেন, ‘আমরা এই বিক্রি মানি না। প্রশাসনের কাছে আহ্বান করছি তারা যেন নতুন মালিকদের নাম বাতিল করে। অন্য ধর্মের কেউ এসে আমাদের এখানে থাকবে এটা আমরা মেনে নিবো না।’
অনেক লোক জড়ো হয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দিয়েছে। কার্যালয়ের সামনে ড. বাজাজ ও ওই মুসলিম দম্পতির বিরুদ্ধে স্লোগানও দেন তারা। গতকাল শুক্রবার ড. বাজাজ জানান, ওই মুসলিম দম্পতি বাড়িটি পুনরায় বিক্রি করতে রাজি হয়েছেন। ওই এলাকায় থাকা এক হিন্দু পরিবারের কাছেই তারা বাড়িটি বিক্রি করবে।

Leave a Reply