1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের দিকে প্রতিবাদ মিছিলের ঘোষণা আরএসএসের

  • শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ গননা করুন

একতা ডেস্কঃ বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে ভারতের কিছু হিন্দুত্ববাদী রাজনৈতিক দল। এ সংগঠনগুলো দিল্লীর বাংলাদেশ হাইকমিশনে প্রতিবাদ মিছিল নিয়ে যাবে বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার।

জানা গেছে ১০ ডিসেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশনের দিকে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)। শুক্রবার এ ঘোষণা দিয়েছেন সংগঠনটির দিল্লি ইউনিটের জনসংযোগ কর্মকর্তা রজনিশ জিন্দাল। একই দিন নাগপুরে একটি মিছিল ও মোটরসাইকেল র‍্যালি আয়োজনের কথাও ঘোষণা করা হয়েছে।

পশ্চিমবঙ্গের বামফ্রন্টও বাংলাদেশ ও ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধের দাবি জানিয়েছে। কলকাতা জেলা কমিটির ডাকে এক প্রতিবাদ মিছিলে বামফ্রন্টের নেতারা এই দাবি জানান। বামফ্রন্টের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমসহ অন্যান্য নেতারা মিছিলে নেতৃত্ব দেন। ভারতীয় সংবাদমাধ্যমে আরও বলা হয়েছে, বাংলাদেশে হিন্দু নিপীড়ন’ নিয়ে ঘৃণা ছড়ানোর অভিযোগে সাবেক বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করা হয়েছে, যা কর্ণাটক রাজ্যের পুলিশ দায়ের করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews