একতা ডেস্কঃ সারাবিশ্বের নজর এখন হোয়াইট হাউজের দিকে। প্রেসিডেন্ট নির্বাচন শেষে হয়েছে প্রায় দেড় মাস আগে। আর মাস দেড়েক পরেই ক্ষমতায় বসবেন ডোনাল ট্রাম্প। তার আগেই তিনি ইচ্ছে মতো সাজিয়ে নিচ্ছেন তার মন্ত্রীসভা। এ মন্ত্রীসভায় থাকছেন বিশ্বের সবচেয়ে ধপ্রঢ্য ব্যক্তি ইলন মাস্ক। বাদ পড়ছেন না ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামীর মতো ব্যক্তিরাও। খবর দ্য গার্ডিয়ান।
এখন পর্যন্ত ট্রাম্প যাদেরকে মন্ত্রিসভায় নিয়েছেন, তাদের মোট সম্পদের পরিমাণ ৩৪০ বিলিয়ন ডলার। এর মাধ্যমে এবার ইতিহাসের সবচেয়ে ধনী মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। আগামী কয়েক দিনের মধ্যে নিজ মন্ত্রিসভায় আরও কয়েকজনকে যোগ করবেন ট্রাম্প।
দ্য গার্ডিয়ান বলছে, ট্রাম্পের মন্ত্রিসভায় এমন অন্তত ১১ জন আছেন, যাদের নিজস্ব বা পরিবারের এক বিলিয়ন ডলার করে আছে। প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে ট্রাম্প অসংখ্যবার বলেছেন, বাইডেন সমাজের উঁচু শ্রেণির মানুষ ও দুর্নীতিবাজদের নিয়ে সরকার চালাচ্ছেন। অথচ তিনি এবার যাদের নিয়ে মন্ত্রিসভা তৈরি করেছেন, তাদের অধিকাংশই শত শত কোটি ডলারের মালিক।
গত ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হন ট্রাম্প। ২০১৬ সালে তিনি যে মন্ত্রিসভা গঠন করেন সেটিও মার্কিন সরকারের ইতিহাসে সবচেয়ে ধনী মন্ত্রিসভা ছিল। এবার তিনি সেটিকেও পেছনে ফেললেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফের বাণিজ্য যুদ্ধ শুরুর শঙ্কা দেখা দিয়েছে। তবে, চীন বলেছে, যদি এমন কিছু হয় তাহলে এটি দুই দেশের কারও জন্যই মঙ্গলজনক হবে না।

Leave a Reply