একতা ডেস্কঃ বড় আনন্দের কথা। প্রতিবাদের ফল একেবারে হাতেনাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পচে মাত্রাতিরিক্ত শব্দদূষণের প্রতিবাদে গতকাল রাতে সাউন্ড বক্স বাজানোর পরপরই প্রশাসন তা আমলে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হল এবং আবাসিক এলাকায় সন্ধ্যা ৬টার পরে মাইক বাজানৌ চলবে না। এমন আইন ঘোষণা করলো প্রশাসন।
৭ নভেম্বর, শনিবার রাত ১১টার দিকে প্রক্টর অফিস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় উল্লেখ থাকে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চতুর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।
পরে প্রক্টর এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে বলে জানান। এর কিছু সময় পর এ নিয়ে বিজ্ঞপ্তি দিলে রাত সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা হলে ফিরে যান।

Leave a Reply