একতা ডেস্কঃ খেজুরের তৈরি মিলাফ কোলা আরো জায়গা করে দিল বিশ্বকাজারে সৌদি আরবকে। কারণ এ পানীয়টি বাজারে আসার পরপরই ভাটা পড়তে শুরু করেছে ইসরাইলি পণ্য স্প্রাইট, পেপসি, কোকাকোলা ও মেরিন্ডার চাহিদায়। চাহিদা বৃদ্ধির হার দেখে বোঝা যাচ্ছে এই মিলাফ কোলার মধ্যপ্রাচ্যের গণ্ডি ছেড়ে আন্তর্জার্তিক বাজার দখল করবে খুব সহজেই।
এর আগে গত নভেম্বরে এই পানীয় উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আব্দুর রহমান আল-ফাদলি ও ঘুরাখ আল-মদিনা কোম্পানির সিইও বান্দার আল-কাহতানি। প্রতিষ্ঠানটি তখন জানায়, দীর্ঘ দিনের গবেষণার ফলাফল এই ‘মিলাফ কোলা’। আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা এবং গুণগত মান বজায় রেখে তৈরি করা হয়েছে এটি। স্বাদ ও পুষ্টির দিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়া হয়েছে। স্থানীয় ও বিশ্ববাজারে এটি বেশ জনপ্রিয়তা পাবে বলে আশা করছেন তারা।
এর উৎপাদক প্রতিষ্ঠান আরও জানায়, সৌদি আরবে স্থানীয়ভাবে সংগ্রহ করা উচ্চমানের খেজুর দিয়ে এই কোমল পানীয়টি তৈরি করা হয়েছে। প্রচলিত কোমল পানীয়ের চেয়ে এটি অনেক স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সম্পন্ন।

Leave a Reply