1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সমন্বয়কদের গাড়িবহরে হামলার অভিযোগ নারায়ণগঞ্জে

  • সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২১৭ গননা করুন

একতা ডেস্কঃ ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে কেন্দ্রীয় ছাত্র-সমন্বয়কদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার রাত ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এমন অভিযোগ করেছেন।

পোস্টে তিান লিখেছেন, ‘ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট।’

সোমবার একটি অনুষ্ঠানে যোগ দিতে রাতে বান্দরবানের লামায় যাচ্ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। পথে মেঘনা ব্রিজ পার হওয়ার পর ঢালের অংশে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত তাদের গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায়। ওই সময় ৮ সমন্বয়কের মধ্যে চারজনের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তারা। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

গত ২৭ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম তুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িকে চাপা দেয় একটি ট্রাক। ওই ঘটনার পর ট্রাকের চালককে আটক করা হয়। এর পরদিন ২৮ নভেম্বর হাসনাত আব্দুল্লাহকে দ্বিতীয়বার গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। ওইদিন রাজধানীর যাত্রাবাড়ীতে এ ঘটনা ঘটে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews