1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বাংলাদেশের অবৈধ নাগরিকদের অর্ধেকই ভারতের

  • সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ গননা করুন

একতা ডেস্কঃ দেশের অভ্যন্তরে বিদেশীদের ভিসা পাসপোর্ট যাচাই করে দেখা গেছে অবৈধভাবে বসবাসকারীদের মধ্যে আরতীয়দের সংখ্যা অর্ধেকের বেশি। বৈধভাবে অবস্থান করা বিদেশিদের মধ্যে তাঁরা প্রায় ৩০ শতাংশ। জিসা ও পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় অবৈধ হয়ে পড়া এই ভারতীয়রা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজও করছেন। পুলিশের বিশেষ শাখা (এসবি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সূত্রে এসব তথ্য উঠে এসেছে। এসবির বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকদের ওপর নজরদারি ও তথ্য সংগ্রহ করে থাকে।

সূত্রের তথ্যে পাওয়া গেছে, চলতি বছরের জুন পর্যন্ত ভারত, চীন, দক্ষিণ কোরিয়াসহ ৯৭টি দেশের ১৩ হাজার ৫৭১ জন নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করেন। তাঁদের পাসপোর্ট বা ভিসার যেয়াদ অনেক আগে ফুরিয়ে গেছে। আত্মগোপনে থেকে তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজও করেন। কাগজে-কলমে তাঁদের মধ্যে ভারতীয়দের সংখ্যা ৭ হাজার ৪৭২ জন। তবে কাগজপত্রের বাইরে অবৈধভাবে কয়েক লাখ বিদেশি বাংলাদেশে অবস্থান করছেন বলে তথ্য রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। যাঁদের সিংহভাগই ভারতীয়।

অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, বাংলাদেশে কোনো অবৈধ বিদেশি নাগরিককে থাকতে দেওয়া হবে না। অবৈধ বিদেশিদের বিষয়ে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। তবে কতজন অবৈধ নাগরিক আছেন, সেই পরিসংখ্যান নেই বলে জানান তিনি। এ বিষয়ে গতকাল আাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা নিতে নির্দেশ দেওয়া হয়। অন্যথায়, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

এসবি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত দেশে অবৈধস্তাবে বসবাস করা বিদেশিদের মধ্যে দক্ষিণ কোরিয়ার ১ হাজার ১৭ জন, চীনের ৯৮১, শ্রীলঙ্কার ১৮৭, যুক্তরাজ্যের ২৩১, কানাডার ১৭. নাইজেরিয়ার ৪৬১ জন রয়েছেন। বাংলাদেশে বৈধভাবে অবস্থানকারী বিদেশিদের মধ্যেও শীর্ষে ভারতীয়রা। তথ্য অনুযায়ী, দেশে ২০২৪ সালের জুন পর্যন্ত বৈধভাবে অবস্থান করা বিদেশি নাগরিকের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৫৪৭ জন। তাঁদের মধ্যে ভারতীয় ৩৫ হাজার ৩২৭ জন, চীনের ১৩ হাজার ৪০৪, দক্ষিণ কোরিয়ার ৫ হাজার ৫৫. শ্রীলঙ্কার ও হাজার ৭৮৫ জন নাগরিক রয়েছেন। দেশে দক্ষ ব্যবস্থাপকের অভাব ও শিল্প খাতে অস্থিজ্ঞ জনশক্তি না থাকায় বিদেশি কর্মজীবীর সংখ্যা বাড়ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ২০২২-২০ অর্থবছরে ১০১টি দেশের নাগরিকদের কাজের ১৬ হাজার ৩০৩টি আবেদন অনুমোদন করেছে, যা আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেশি।

অভিবাসন খাতের বিশেষজ্ঞ সি আর আবরার বলেন, বৈধভাবে কাজ করা বিদেশি নাগরিকদের সঠিক ভিসা রয়েছে কি না, সেটিও নিশ্চিত করা জরুরি। বৈধ ও অবৈধ-উত্তর ধরনের বিদেশি নাগরিকদের ক্ষেত্রেই ফারাক স্পষ্ট হওয়া দরকার। অভিবাসন কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে ৩০ ধরনের ভিসা দেওয়া হয়। তবে অনেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন। বিশেষ করে ভিসা অন অ্যারাইডাল এবং ব্যবসায়িক ভিসা ব্যবহারকারীদের মধ্যে এই প্রবণতা বেশি। চীনা নাগরিকেরা চীনের বিনিয়োগ করা প্রকল্প ও প্রতিষ্ঠানে কাজ করছেন। ভারতীয় নাগরিকদের অনেকে ভ্রমণ ভিসায় এসে বিজিত্ব চাকরি বা ব্যবসায় যুক্ত হচ্ছেন। পত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য শোনা যাচ্ছে। একজন উপদেষ্টা তাঁর ফেসবুকে লিখেছিলেন, ২৬ লাখ অবৈধ ভারতীয় বাংলাদেশের চাকরি করছেন। এর পরিপ্রেক্ষিতে অবৈধ বিদেশিদের বিষয়ে এই সতর্কবার্তা কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে অ্যাষ্ট্র উপদেষ্টা বলেন, কোন উপদেষ্টা ফেসবুকে এটা দিয়েছেন, তা তিনি জানেন না। তাই তিনি কোনো মন্তব্য করবেন না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews