1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

কোন চরম শত্রুকে মিত্র বানাতে চায় রাশিয়া

  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ গননা করুন

একতা ডেস্কঃ রাজনীতির খেলায় শেষ কথা বলে কোন কথা নেই। নিজেদের স্বার্থে এক সময়ের শত্রুকে দীর্ঘদিন আগেই মিত্রে পরিণত করেছে রাশিয়া। এবার সেই শত্রুকেই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর নতুন ধরনের চাপ সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। এ সম্পর্কিত তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ১০ ডিসেম্বর, মঙ্গলবার রুশ সংসদ তালেবান সরকারকে আফগানিস্তানে ক্ষমতাসীন হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি আইনের প্রতি সমর্থন জানিয়েছে। একইসঙ্গে, মস্কোর সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার প্রস্তাবও উঠেছে। রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ডুমাতে এই আইনের পক্ষে ভোট দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য যে, ২০২১ সালে তালেবান আফম্পানিস্তানে পুনরায় ক্ষমতায় আসার পর, এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশই তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে, ক্ষমতায় আসার পর থেকেই তালেবানের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং বাণিজ্য চালিয়ে আসছে রাশিয়া ও চীন। এমনকি, গত জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন তালেবানকে সন্ত্রাসবিরোধী যুদ্ধে মিত্র হিসেবে উল্লেখ করেছিলেন।

আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়া তালেবানের প্রতি যে দৃষ্টিভঙ্গি ধারণ করছে তা শুধু একক অঞ্চলের পরিস্থিতির ওপর নির্ভর করছে না, বরং এটি আন্তর্জাতিক শক্তি ভারসাম্যেও একটি নতুন মাত্রা যোগ করতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews