1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শালিখায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

অবৈধভাবে ভারত যাওয়ার পথে ৫ জন আটক

  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ গননা করুন

একতা ডেস্কঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের যেতে পাঁচজন আটক হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র হাতে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার শুকানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৭৪০/৩-এস এর কাছ দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় তাদেরকে আটক করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ধোন্দুগাঁও গ্রামের স্ত্রী বনোমালী বর্মনের ছেলে মনিরাম বর্মন (৪৫), মনিরাম বর্মনের স্ত্রী শ্রীমতি হিরা রানী বর্ষন, ছেলে রিপন বর্মন ও মেয়ে পাপরী রানী বর্মন। অপরজন নিমাই চন্দ্র বর্মন একই জেলার ধোন্দুগাঁও গ্রামের শ্রী বীরেন্দ্র নাথ বর্মনের ছেলে। তারা হিন্দু সম্প্রদায়ের নাগরিক। এদের মধ্যে পাপরী রানী বর্মন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে সন্ধ্যা পৌনে ৬টার সময় তার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। রাতে চারজনের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে বিজিবি ও পুলিশ।

বিজিবি সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে সদা তৎপর রয়েছে। তারই ধারাবাহিকতায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার শুকানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৭৪০/৩-এসের ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের মদনবাড়ী ক্যাম্পের টহল দল তাদের দেখতে পেয়ে বাধা প্রদান করে। পরে তারা বিষয়টি শুকানী বিওপিকে অবগত করেন। বিএসএফের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচজনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে ঠাকুরগাঁওয়ের দালাল চক্রকে নগদ ১ লাখ টাকা দিয়ে তাদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় পৌঁছেছে। আটকের সময় তাদের কাছ থেকে পাওয়া ব্যক্তিগত চারটি মোবাইল ফোন, দুটি হাত ঘড়ি, ভারতীয় রুপি ৪০৫, বাংলাদেশি নগদ ১৪ হাজার ৭০৭ টাকা, স্বর্ণালঙ্কার ১ ভরি এবং রূপার অলংকার ৭ ভরিসহ চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের অভিযোগে চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা বলেন সীমান্ত দিয়ে দালালের মাধ্যেমে এক লাখ টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল তারা। আমাদের টহল দল তোকে আটক করেছে। এ ঘটনায় তেতুলিয়া থানায় বিজিবি পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্তে বিজিবির কড়া নজরদারি রয়েছে জানিয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান রোধে বিজিবি সদা প্রস্তুত। আর বিজিবি কর্তৃক দালাল চক্রকে আটকের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews