1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শি কে আমন্ত্রণ

  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ গননা করুন

একতা ডেস্কঃ আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। খবর সিবিএস নিউজের। তবে চীনের পক্ষ থেকে এই আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে কিনা-তা নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা হয়নি। এনিয়ে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গত মাসে ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথমদিনেই চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। গত ২৫ নভেম্বর ট্রাম্প বলেন, চীন সরকার যতদিন পর্যন্ত সিনথেটিক ওপিওড ফেন্টানাইল বা কৃত্রিম ওপিওড পাচার বন্ধ করবে না ততদিন পর্যন্ত চীনের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ থাকবে। আরেক পোস্টে ট্রাম্প চীনকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, চীনের প্রতিনিধিরা আমায় বলেছিলেন যে ফেন্টানাইল চোরাচালানে জড়িতদের তারা মৃত্যুদণ্ড দেবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এটি কখনো করেনি এবং এই মাদকে আমাদের দেশ ভরে গেছে। এর আগে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চীনা পণ্য আমদানিতে তিন ৬০ শতাংশ বা তার বেশি শুল্ক আরোপ

করবেন। অন্যদিকে চীনও জানিয়ে দিয়েছে, নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র বা চীন কেউই জয়ী হবে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews