একতা ডেস্কঃ ভারতকে দেয়া বিশেষ সুযোগ সুবিধা বাতিল করে দিল সুইজারল্যান্ড। এতে ভারতীয় কোম্পানিগুলোকে বাড়তি ট্যাক্স গুণতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। বিশেষ এই সুবিধার নাম মোস্ট ফেভারড নেশন (এমএফএন) ভারতের সুপ্রিম কোর্টের এক রায়কে ঘিরে এই বিশেষ সুবিধা বাতিল করেছে সুইজারল্যান্ড। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী, কোনো দেশ যদি অন্য একটি দেশকে মোস্ট ফেডারড নেশন মর্যাদা দেয়, তাহলে সেই দেশকে শুষ্ক ও বাণিজ্য সংক্রান্ত বিশেষ সুবিধা দিতে হয়।
সুইজারল্যান্ডের ফাইন্যান্স বিভাগ গত বুধবার জানায়, তারা ভারতকে প্রজ্ঞাপন ছাড়া আর এমএফএন সুবিধা দেবে না। তাই আগামী বছরের ১ জানুয়ারি থেকে এমএফএন সুবিধা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বাতিল হওয়ায় দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply