1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

টেকনাফে জিম্মি করে মুক্তিপণ নারী-শিশুসহ ৩০ রোহিলা উদ্ধার

  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ গননা করুন

একতা ডেস্কঃ টেকনাফে মালয়েশিয়া পাচারের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়কালে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী পাড়ায় এ অভিযান চালানো হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী ও ১২ জন শিশু। তারা সকলে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

গিয়াস উদ্দিন জানান, শনিবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী পাড়া এলাকায় জনৈক ব্যক্তির বসতঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করে জিম্মি পূর্বক মুক্তিপণ আদায়ের খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিলেও পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়নি। পরে স্থানীয় বাসিন্দা জনৈক সাইফুল ইসলামের বসতঘরে তল্লাশি চালিয়ে ৩০ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা জানিয়েছেন, দালাল চক্রের লোকজন মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে তাদের জড়ো করেছিল। পরে তাদের জিম্মি করে দালালরা মুক্তিপণ আদায় করেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews