1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

এবিসি নিউজ ট্রাম্পের মানহানি মামলায় ১৫ মিলিয়ন ডলার পরিশোধে সম্মত

  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের বিরুদ্ধে করা মানহানির মামলার ক্ষতিপূরণ হিসেবে ১৫ মিলিয়ন ডলার পাচ্ছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিষ্ঠানটির একজন জনপ্রিয় সংবাদ উপস্থাপকের ভুল মন্তব্যকে কেন্দ্র করে এই মামলা দায়ের করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, নিউইয়র্ক টাইমস, এপি নিউজসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। গতকাল শনিবার এবিসি নেটওয়ার্কের সঙ্গে আপস হয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের। এতে জরিমানার বিনিময়ে মামলা তুলে নিতে রাজি হন ট্রাম্প।

প্রেসিডেন্টের দায়ের করা মানহানির মামলায় ক্ষতিপূরণ হিসেবে ১৫ মিলিয়ন ডলার পরিশোধে সম্মত হয়েছে এবিসি নিউজ। প্রতিষ্ঠানটির নামকরা উপস্থাপক জর্জ স্টেফানোপোলাস প্রমাণ ছাড়া ট্রাম্পকে ধর্ষণের জন্য অভিযুক্ত বলে মন্তব্য করায় এই খেসারত দিতে হয়েছে তাদের। মীমাংসার শর্ত হিসেবে, স্টেফানোপোলাসের বক্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বিবৃতি দেবে প্রতিষ্ঠানটি। এবিসি নিউজ ট্রাম্পের পক্ষে একটি ‘প্রেসিডেন্ট ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়াম’ স্থাপনের জন্য ১৫ মিলিয়ন ডলার প্রদান করবে। এ ছাড়া ট্রাম্পের আইনি খরচের জন্য ১ মিলিয়ন ডলার দেবে তারা। চলতি বছর ১০ মার্চ সাউদ ক্যারোলিনার রিপাবলিকান কংগ্রেসপার্সন ন্যান্সি ম্যাসের সাক্ষাৎকার নিয়েছিলেন স্টেফানোপোলাস। সে সময় ট্রাম্পকে নিয়ে বিতর্কিত মন্তব্যটি করেন তিনি।

স্টেফানোপোলাস বলেন, বিচারক ও দুটি পৃথক জুরি ট্রাম্পকে ধর্ষণের জন্য দায়ী বলেছে। ট্রাম্পকে সমর্থনের পেছনে ম্যাসের কারণ জানতে চেয়ে সাক্ষাৎকার চলাকালে ১০ বার এই মন্তব্য করেন তিনি। ২০২৩ সালে নিউইয়র্কের একটি আদালত রায় দিয়েছিল, ম্যাগাজিন কলামিস্ট ই, জিন ক্যারলকে যৌন নির্যাতন করেছেন ট্রাম্প। যৌন নির্যাতন ও মানহানির জন্য ট্রাম্পকে পৃথক দুই মামলায় দায়ী করে আদালত। তবে আদালত উল্লেখ করে যে, নিউইয়র্কের আইনে সুনির্দিষ্ট সংজ্ঞা অনুযায়ী ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি। এক মামলায় ক্যারলকে আট কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ প্রদানের জন্য ট্রাম্পের প্রতি নির্দেশনা জারি করা হয়।

মামলাটি মীমাংসার বিষয়ে এবিসি নিউজের একজন মুখপাত্র বলেন, ‘মামলাটি নির্ধারিত শর্তে মীমাংসায় পৌঁছেছে বলে আমরা সন্তুষ্ট। বিবিসির মার্কিন অংশীদার প্রতিষ্ঠান সিবিএসের বিরুদ্ধেও ‘প্রতারণামূলক আচরণের অভিযোগে মামলা করেছেন ট্রাম্প। এর আগে ২০২৩ সালে সিএনএনের বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন তিনি। তার অভিযোগ, অ্যাডলফ হিটলারের সঙ্গে তাকে তুলনা করেছে প্রতিষ্ঠানটি। অবশ্য এই মামলাটি খারিজ হয়। এ ছাড়া নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে করা মামলাও বাতিল হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews