একতা ডেস্কঃ উৎসবে বোমা হামলা হলো থাইল্যান্ডের তাক প্রদেশে। এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৮ জন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। শুক্রবার রাতে প্রদেশের উত্তরাঞ্চলে উমফাং এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ওই উৎসবের নাম রেড ক্রস দোই লয়ফা মেলা। প্রতিবছর উমফাং এলাকায় এ মেলার আয়োজন করা হয়।

Leave a Reply