1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শালিখায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ব্রাজিলে অভ্যুত্থানচেষ্টায় প্রতিরক্ষামন্ত্রী গ্রেপ্তার

  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ গননা করুন

একতা ডেস্কঃ অভ্যুত্থানচেষ্টার অভিযোগে ব্রাজিলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়াল্টার বারগা নেত্তোকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তিনি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর শীর্ষ মিত্রদের একজন হিসেবে পরিচিত। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বলসোনারোর পক্ষে বদলে দেওয়ার উদ্দেশ্যে অভ্যুত্থানচেষ্টার তদন্তের অংশ হিসেবে জেনারেল ওয়াল্টারকে গ্রেপ্তার করা হয়েছে।

অভ্যুত্থানচেষ্টার ওই ঘটনায় গত মাসে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হন ওয়াল্টার। এতে বলসোনারোসহ আরও ৩৫ জনের নাম রয়েছে। অভিযোগে বলা হয়েছে, নির্বাচনে হেরে যাওয়ার পরও অভিযুক্ত ব্যক্তিরা বলসোনারোকে প্রেসিডেন্ট হিসেবে বহাল রাখতে অভ্যুত্থানের নীলনকশা করেছিলেন। জেনারেল ওয়াল্টার ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত বলসোনারোর চিফ অব স্টাফ ছিলেন। পরে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। এখনো দেশটির কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে পারেননি।

ব্রাজিলের ফেডারেল পুলিশ গতকাল শনিবার জেনারেল নেত্তোকে গ্রেপ্তারের কথা জানায়। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, তদন্তের জন্য প্রমাণ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জেনারেল নেত্তোকে গ্রেপ্তারের আদেশ দেন ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরেস। তিনি জানান, অভ্যুত্থানচেষ্টায় তার (জেনারেল নেত্তোকে) বৃহত্তর ভূমিকার প্রমাণ উন্মোচন করার পর এটা করা হয়েছে। ওই অভ্যুত্থানচেষ্টায় জড়িত ব্যক্তিদের তহবিল জোগান দিয়েছিলেন জেনারেল ওয়াল্টার। তিনি অভ্যুত্থান পরিচালনায় সবুজ সংকেত দিয়েছেন। নিজের বাড়িতে অভ্যুত্থানচেষ্টায় জড়িত ব্যক্তিদের নিয়ে বৈঠকও করেছেন। তবে জেনারেল ওয়াল্টার বরাবর অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে এসেছেন।

বার্তা সংস্থা রয়টার্স ও এপির পক্ষ থেকে তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সুপ্রিম কোর্টে জমা দেওয়া ফেডারেল পুলিশের ৮৮৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রতিবেদন ওই অভ্যুত্থানচেষ্টার পেছনে বলসোনারোর সরাসরি জড়িত থাকার কথাও বলা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews