1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ড. মুহাম্মদ ইউনূস কাল মিসর যাবেন

  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৭০ গননা করুন

একতা ডেস্কঃ কায়রোতে অনুষ্ঠিতব্য ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ জন্য আগামীকাল বুধবার ভোরে মিসরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার মিসরের কায়রোতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের বেশ কয়েকটি পার্শ্ব বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রস্তুতি চলছে। ডি-৮ হলো অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন, যা ডেভেলপিং-৮ নামেও পরিচিত। বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতার জন্য এই জোট গঠন করা হয়।

এ সম্মেলনে ড. ইউনূসের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এর আগে মিসর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে ডি-৮ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। এবারের শীর্ষ সম্মেলনে ইন্দোনেশিয়া ২০২৬-২০২৭ মেয়াদের জন্য মিসরের কাছ থেকে ডি-৮ এর সভাপতিত্ব গ্রহণ করবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews