1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

জার্মান চ্যান্সেলর শোলজ আস্থা ভোটে হেরে গেলেন

  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ গননা করুন

একতা ডেস্কঃ জার্মানি চ্যান্সেলর ওলাফ শোলজ পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেলেন। তিনি গতকাল সোমবার এই আস্থা ভোটের ডাক দিয়েছিলেন। এই আস্থা ভোটের মধ্য দিয়ে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের পথ তৈরি হলো জার্মানিতে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, জার্মানিতে অর্থনৈতিক সংস্কার আনার বিষয়ে জোট সরকারের অংশীদার তিন দলের মধ্যে মতানৈক্য দেখা দেওয়ায় রাজনৈতিক সংকটে পড়েছিল দেশটি। এর জেরে গত নভেম্বরে জার্মানির কোয়ালিশন সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন চ্যান্সেলর ওলাফ শোলজ। এরপরই জানানো হয়, ১৬ ডিসেম্বর আস্থা ভোট ডাকা হবে।

যদিও শোলজের ধারণাই ছিল, এই ভোটে তিনি হেরে যাবেন। সোমবার অনুষ্ঠিত এই আস্থা ভোটে তেমনি এক ফলাফল প্রকাশ পেল। এই ভোটে তার পক্ষে ভোট পড়ে ২০৭টি; বিপক্ষে পড়ে ৩৯৪টি। এছাড়া ২০৭ জন ভোটদান থেকে বিরত থাকেন। তবে, পার্লামেন্টের আস্থা ধরে রাখতে তার ৩৬৭ ভোট প্রয়োজন ছিল। জার্মানি সামাজিক গণতন্ত্রী এসপিডি দলের নেতা ওলাফ শোলজের নেতৃত্বে ২০২১ সালে জোট সরকার গঠন করেছিল ব্যবসাবান্ধব দল এফডিপি ও পরিবেশবান্ধব দল গ্রিন পার্টি। অর্থনৈতিক সংস্কার নিয়ে কয়েক মাস ধরে এই তিন দলের নেতাদের মধ্যে মতানৈক্য চলছে। সে কারণে জুলাইয়ে একবার জোট সরকার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু এবার শেষ পর্যন্ত এএই সরকার ভেঙেই গেল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews