1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শালিখায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি,পতাকা উত্তোলন ও আলোচনা অনুষ্ঠিত ফরিদপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে সবশেষ যা জানা গেল

  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪১৪ গননা করুন

একতা ডেস্কঃ লাপাত্তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বর্তমান অবস্থান নিয়ে বেশ কিছু দিন ধরে নানা গুঞ্জন শেষে সম্প্রতি জানা গেল, তিনি ৮ নভেম্বর কলকাতায় পৌঁছেছেন। প্রায় তিন মাস তিনি কোথায় ছিলেন, তা নিয়ে বহু প্রশ্ন উঠেছিল। কিছু তথ্য অনুযায়ী, তিনি এক বিশেষ স্থানে ছিলেন, যেখানে তার চিকিৎসা ও যত্ন নেওয়া হচ্ছিল। পরবর্তীতে সবুজ সংকেত পাওয়ার পর সড়কপথে তিনি ভারতের মেঘালয়ের শিলং পৌঁছান এবং সেখান থেকে কলকাতায় চলে যান। দিল্লিতে না গিয়ে কলকাতাতেই তিনি অবস্থান করছেন, এটি নিশ্চিত হওয়া গেছে। তার জন্য কিছু লোক ভারত সরকারের কাছে লবিং করলেও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং নীরব ছিলেন।

কাদেরের মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং তার হোয়াটসঅ্যাপও অচল হয়ে পড়ে। আওয়ামী লীগের বিরোধী নেতাদের দাবি তারা পুরোপুরি নিশ্চিত যে কাদের কলকাতায় আছেন এবং সেখানেই তিনি আত্মগোপন করেছেন। ভারতের ভেতরেও আওয়ামী লীগের কিছু নেতা কাদেরের অবস্থান জানার চেষ্টা করছেন। তারা অভিযোগ করেছেন, কাদের সরকারের পতনের জন্য দায়ী। তাদের বক্তব্য, যদি কাদেরের সঙ্গে সাক্ষাৎ হয়, তবে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। ৯ নভেম্বর চট্টগ্রাম নগরের হালিশহরের আগ্রাবাদ অ্যাক্সেস রোডের এ আর টাওয়ারে একটি বাড়িতে কাদের অবস্থান করছেন বলে সন্দেহ করে পুলিশ অভিযান চালায়। তবে তাকে না পেয়ে পুলিশ তার স্ত্রীর বড় ভাই, নুরুল হুদা বাবুকে (৭০) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। ১০ নভেম্বর সকালে তাকে মুক্তি দেয়া হয়। কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। ওবায়দুল কাদের নিখোঁজ হয়ে যান এবং তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন স্থানে অভিযান চালালেও তাকে আটক করতে পারেনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews