1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বিশ্বের সামনে হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরেছিলেন প্রবাসীরাই

  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ গননা করুন

একতা ডেস্কঃ যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। ঠিক তখন আমাদের প্রবাসী ভাইয়েরাই আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছিলেন। তখন তারা প্রতিবাদ করেছেন এবং পুরো বিশ্বে সকল হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরেছেন। যার ফলে এই আন্দোলন সেই সময়ও টিকে ছিল এবং পরবর্তীতে এক দফায় রূপান্তরিত হওয়ার ক্ষেত্রেও আমাদের প্রবাসী ভাইদের অবদান স্মরণ করার মত।’ আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রবাসীরা দেশের পাশে দাঁড়িয়েছিলেন উল্লেখ করে সজীব ভূঁইয়া বলেন, ‘আমরা দেখেছি বিশ্বের যে দেশগুলোতে সভা-সমাবেশ করা নিষিদ্ধ, সেখানেও কোন প্রকার আইনের তোয়াক্কা না করে, ভবিষ্যৎ কি হবে সেটা না ভেবে প্রবাসী ভাইয়েরা আমাদের জন্য দাঁড়িয়েছেন।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews