1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

জাতীয় প্রবাসী দিবস পালন রিয়াদে

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৬২ গননা করুন

একতা ডেস্কঃ আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ পালিত হয়েছে সৌদি আরবের রিয়াদে। গতকাল বুধবার ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার এই স্লোগান সামনে রেখে দূতাবাসের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এ উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রাপ্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এস এম রকিব উল্লাহ সৌদি আরবের ৩৩ লাখ প্রবাসী বাংলাদেশিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। আগামী এক দশকে সৌদি আরবে ২০২৭ সালে এএফসি এশিয়া কাপ ফুটবল প্রতিযোগিতা, ২০২৯ সালে শীতকালীন এশিয়ান অলিম্পিক, ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও নিওম, রেড সি, কিদ্দিয়া, গ্রিন রিয়াদ, আমালা, দিরিয়া, রোশন ইত্যাদি গিগা প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে। ফলে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের অপার সম্ভাবনা দেখা দিয়েছে। অনেক প্রবাসী ভাষা না শিখে এবং দক্ষতা অর্জন না করে সৌদি আরবে এসে বিপদে পড়েন। তিনি বাংলাদেশের বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) হতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

চার্জ দ্যা অ্যাফেয়ার্স সৌদি আরবের আইন-কানুন ও রীতিনীতি মেনে চলার জন্য সৌদি প্রবাসী সকল বাংলাদেশিদের অনুরোধ জানান। তিনি সকল শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশিকে বৈধপথে কষ্টার্জিত আয় প্রেরণের জন্য অনুরোধ জানান। হুন্ডির মাধ্যমে টাকা না পাঠাতে সকলকে অনুরোধ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews